LAXMIPUR B.L. HIGH SCHOOL Students Teachers
প্রতিষ্ঠান সম্পর্কে

    About Institute

    Institute

    লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৮৮ সালে স্থাপিত। লক্ষীপুর গ্রামটি অনেক পুরাতন এবং জমিদারি  গ্রাম। কিন্তু লেখাপড়া বিস্তারের তেমন কোন ভালো প্রতিষ্ঠান ছিল না শুধু ছিল প্রাইমারি স্কুল। আশেপাশে গ্রামগুলো তেমন কোন শিক্ষার আলো ছিল না ফলে লক্ষ্মীপুর গ্রামবাসী এবং আশেপাশে গ্রাম যেমন বরেন্দা  ঘোল কান্দর মালিকান্দর ফুলকুঁড়ি ও বহরইল এর গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এবং বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে একটি বিদ্যালয় খোলার জন্য ১০-৮-১৯৮ তারিখে সাধারণ সভার আয়োজন করে। উক্ত সাধারন সভায় সকল গ্রামের ব্যক্তিরা মত পোষণ করেন যে আশেপাশে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং প্রাথমিক শিক্ষা শেষ করে হাইস্কুলে যাওয়ার মতো অতি নিকটে কোন প্রতিষ্ঠান নাই সেহেতু আমরা লক্ষ্মীপুরে একটা জুনিয়র স্কুল খোলার জন্য সকল সদস্যগণ এবং সকল বিদ্বানের ব্যক্তিগণ মত পোষণ করেন এবং প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের মাটিতেই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাস চালু করার জন্য সিদ্ধান্তটি চূড়ান্তভাবে গৃহীত হয় এভাবে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী খোলার সিদ্ধান্ত হয় এবং বোর্ডে আবেদন করে অনুমোদন এবং ১৯৯০ সালে অনুমোদন এবং ৯১ সাল থেকে নবম শ্রেণী পাঠ দানের অনুমতি পায় ও ৯২ সাল থেকে দশম শ্রেণী পাঠদানেরঅনুমতি পান আস্তে আস্তে ক্রমান এইভাবে আমাদের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়টি ধাপে ধাপে উন্নতি হয়েছে। এই ছিল লক্ষীপুর বিদ্যালয় স্থাপিত হওরার সংক্ষিপ্ত  ইতিহাস।